রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নরসিংদীতে স্কুলছাত্র জুনায়েদের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

নরসিংদীতে স্কুলছাত্র জুনায়েদের মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের একদিন পর ২য় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন-এর বাগহাটা গ্রামের বাসিন্দা জজ মিয়ার ছেলে জুনায়েদ । গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে আজ বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিহত জুনায়েদ স্থানীয় ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.