রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে: খায়রুল কবির খোকন এমপি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে: খায়রুল কবির খোকন এমপি

নরসিংদীতে চাদাঁবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে বলেছেন নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরে বিভিন্ন দপ্তরে প্রধান কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

খায়রুল কবির খোকন বলেন, শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী সদরসহ সারা দেশ থেকে দুর্নীতি অনিয়ম নির্মুল করা। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে স্বনিভর্র রাষ্ট্র হিসেবে আরো ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত করতে হবে। এ দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সকলে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব হবে ব্যাপক উন্নয়নসহ এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হাতে দমন করা হবে। নরসিংদী সদরের উন্নয়নে সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। সকল ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

খায়রুল কবির বলেন, নরসিংদীতে পরিবেশ দূষিত করতে বিভিন্ন ডাইং ফ্যাক্টরি পরিবেশ দূষণ করছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-১ (নরসিংদী সদর) সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

প্রথম সভায় আগমন ঘটলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ প্রধান অতিথি খায়রুল কবির খোকনকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান। বিভিন্ন দপ্তরের কমর্কতাগণ ও স্থানীয় নেতৃবৃন্দরা আগামী দিনে নরসিংদীকে কীভাবে ঢেলে সাজিয়ে দৃষ্টিদন্দন আধুনিক মডেল সদর উপজেলা গঠন করার মহাপরিকল্পনা করা হয়। নবনির্বাচিত এমপি অনেক গুরুত্বপূর্ণ কমর্পরিকল্পনার কথা তুলে ধরেন, তার এ ঘোষণাকে স্থানীয় প্রশাসন ও এলাকার নেতৃবৃন্দরা স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন খায়রুল কবির খোকনের নেতৃত্বে সদর উপজেলায় ইতিবাচক ব্যাপক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তুলা সম্ভব হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সদর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি একে এম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু ও সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ,  জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি অ্যাড. উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ন কবির কামাল প্রমুখ।

হাবিব/নরসিংদী/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.