সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

গাজীপুরে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান

গাজীপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের হাইড্রোলিক হর্নবিরোধী যৌথ অভিযানে শব্দদূষণের অপরাধে বিভিন্ন পরিবহনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর তিন সড়ক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী হাইড্রোলিক হর্নবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি যানবাহনে ব্যবহৃত মোট ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ও নূর নাহিদ নিশাদ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউশন প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শাহীন/গাজীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.