বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ হামলায় নারীসহ জখম ৫

পটুয়াখালী (দুমকি) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ হামলায় নারীসহ জখম ৫

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুমকি গ্রামের আবুল হোসেন গং ও সিদ্দিক মৃধা গংদের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে সিদ্দিক মৃধার নেতৃত্বাধীন একদল লোক আবুল হোসেনের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠে।

হামলায় আহতরা হলেন, সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৬৫), আবুল হোসেন (৬৮), মুছা (২২), হানিফ হাওলাদার (৬২)। আহতদের দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জসিম/পটুয়াখালী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.