রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠি গ্রামের কাটাপোল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খলিল ও সাইফুল নামের দুই পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে। প্রথমে এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে খলিল ও সাইফুলের বসতঘরের মাঝামাঝি অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ঘরের পেছনে থাকা রান্নাঘর, মুরগির ঘর ও ছাগলের ঘরও আগুনে ভস্মীভূত হয়। এতে বহু হাঁস-মুরগি পুড়ে মারা যায় এবং তিনটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র পুড়ে গেছে। এতে তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.