রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহারে একজনের কারাদণ্ড

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

গাজীপুরে ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহারে একজনের কারাদণ্ড

গাজীপুরের চা-বাগান এলাকায় ভুয়া এমবিবিএস ডিগ্রি ও অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করার অপরাধে মোঃ আবুল কালাম আজাদ (৪৩) নামের এক জন কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তি ভুয়া এমবিবিএস ডিগ্রি ও ভুয়া ডিডিভি ডিগ্রি ব্যবহার করছিলেন এবং অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহানের দাখিল করা প্রসিকিউশনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আদালত তাকে এক (০১) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর র‍্যাব-১ এর একটি দল এবং গাজীপুর সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.