রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

নেছারাবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পিরোজপুর নেছারাবাদের ঐতিহ্যবাহী সুটিয়াকাঠী ইউনিয়ন হাই স্কুলর প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মো. শহীদুল্লাহ ও মো. হেদায়েত উল্লাহ নামের দুই ব্যক্তি।

জানা যায়, গত ২৩ জানুয়ারী জেলা প্রশাসক বরাবর দেওয়া ওই আবেদনে মো. শহিদুল্লাহ ও মো. হেদায়েত উল্লাহ স্বাক্ষর করেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশের বহু স্বনামধন্য ব্যক্তি এ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে ২০১৭ সালে মো. জাহিদ হোসেন প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়।

আবেদনকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের দোকানঘরের বরাদ্দ ও ভাড়ার হিসাব স্বচ্ছ নয় এবং এসব খাত থেকে প্রাপ্ত অর্থের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি আদায়, উপবৃত্তির অর্থ নামে-বেনামে উত্তোলন, দোকানঘর ও গরুর হাটের রাজস্ব বিদ্যালয়ের ফান্ডে জমা না দেওয়া এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করা হয়েছে।

এছাড়া বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা, বিভিন্ন খাতে অর্থ আত্মসাত এবং ব্যক্তিগত স্বার্থে অর্থ ব্যবহার করার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীরা আরো দাবি করেন, বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রধান শিক্ষকের নিয়োগকাল থেকে এ পর্যন্ত সকল আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে আবেদনকারী মো. শহিদুল্লাহ ও মো. হেদায়েত উল্লাহ বলেন, প্রধান শিক্ষক যদি ২০১৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল হিসাব-নিকাশ স্বচ্ছভাবে উপস্থাপন করে অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আমরা তাকে সম্মান জানাব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন বলেন, আমি বিদ্যালয়ের হিসাব-নিকাশে কোনো ধরনের অনিয়ম করিনি। সব হিসাব লিখিতভাবে দিতে প্রস্তুত আছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

অন্যদিকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.