রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

পার্বতীপুর উপজেলার এক কৃষকের জমিতে ইয়াবা বিক্রির সময় পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ২৩, ২৬/২/২০২৬) মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনৈক মোজা এর নিচু জমির মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময়ে হাত নাতে আটক করে ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃত আমজাদ হোসেন (৪৫) হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলাম ছেলে।

এ ব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: নজরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি পিরোজপুর গ্রামের জনৈক মোজা এর নিচু জমির মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এক ব্যবসায়ীরা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আমজাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে জুয়া আইনে তার বিরুদ্ধে মামলা ছিল।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.