খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। নিহত সোহেল আটরা শেখপাড়ার মৃত মিজানুর রহমান ওরফে বাচ্চু শেখের পুত্র।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। এ সময় অন্য একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলের মাথা লক্ষ্য করে গুলি পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তার আগে সেখানে সিআইডির বিশেষজ্ঞ দল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।’
তিনি আরো বলেন, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল নিহত হন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









