রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় বিরল প্রজাতির ঈগল উদ্ধার

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

শরণখোলায় বিরল প্রজাতির ঈগল উদ্ধার

সুন্দরবন সংলগ্ন শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়েছে একটি বিরল প্রজাতির ঈগল। আহত ঈগলটিকে উদ্ধার করে সুস্থতার জন্য নিবিড় পরিচর্যা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়েন্দা গ্রামের মো. জাকির মিরের বাড়ির ঘেরের জালে ঝুলতে থাকা ঈগলটি দেখতে পেয়ে এলাকাবাসী স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিমকে খবর দেন।

খবর পাওয়ার পর ওয়াইল্ড টিমের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ঈগলটিকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকালে পাখিটি দুর্বল ও আতঙ্কিত অবস্থায় ছিল বলে জানা গেছে।

ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত ঈগলটির বাম পায়ে আঘাত ও ক্ষত রয়েছে। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে আবারও প্রকৃতির মাঝে অবমুক্ত করা হবে।

মিলন/বাগেরহাট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.