ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তিনটি পৃথক স্থানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
সকাল থেকেই উপজেলার আমতলী, আইডিয়াল মোড় এবং কাশর চৌরাস্তায় চাল বিতরণ কেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন পোশাকশিল্পের কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্টরা জানান, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা লাঘব করতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








