নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শুক্রবার (২০ নবেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
উপজেলা প্রশাসন, রূপগঞ্জের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিপু ভূঁইয়া। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া এবং রূপগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টের সার্বিক আয়োজনে রয়েছে উপজেলা প্রশাসন, রূপগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








