‘পতিত স্বৈরাচার কোনোদিন এ দেশে ফিরে আসেনি, ডিসেম্বরেও আসবে না’—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম। তিনি বলেন, যারা ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার কথা বলছেন, তারা দুঃস্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন কখনো বাস্তব হবে না।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
শওকতুল ইসলাম বলেন, বিএনপি সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন স্বৈরাচারের প্রত্যাবর্তন হতে দেওয়া হবে না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। ষড়যন্ত্রকারীদের চক্রান্তও সফল হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো পদধারী নেতাও স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
তিনি আরও বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে—এমন কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহসভাপতি আজিজুর রহমান মনির ও আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক বকুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বিএনপি নেতা সরোয়ার আলম বেলাল ও জহিরুল ইসলাম খান খসরু।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, বিএনপি নেতা সুরমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্যসচিব সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও ফারহান মুবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার ও সদস্যসচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









