সাতক্ষীরার শ্যামনগরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলন করায় দু’টি ভাটা মালিককে ভ্রাম্যমান আদালতে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জানা যায়, শ্যামনগর উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিকস, নাটুয়াবেড় এলাকার মেসার্স মোস্তফা ব্রিকস এর মালিকগণ তাদের ইট ভাটায় ইট বানানোর জন্য পাশর্^বর্তী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলণ করে আসছিল। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামিম দুটি ইট ভাটায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’এর ৭(ক) এবং ১৫(১) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স মোস্তফা ব্রিকস ও মেসার্স আশা ব্রিকসকের মালিকের প্রত্যেককে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন।
ইট ভাটায় অভিযান পরিচালনাকালে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন জরিমানার টাকা তাৎক্ষনিভাবে আদায় করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









