রাজশাহীর তানোরে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চিমনা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। উদ্ধারকৃত কিশোর সুমন আলী (১৩) পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের খুঁটিতে উঠে চড়ে বসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও তানোর ফায়ার সার্ভিস অফিসকে জানায়। এরপর ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ অফিস।
তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে পল্লী বিদ্যুতের খুঁটির ওপর থেকে জীবিত উদ্ধার করেছে। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









