রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে পাথরবোঝাই ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম

সিলেটে পাথরবোঝাই ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দরবস্ত এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম আতিকুর রহমান। তিনি জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, একটি মামলার তদন্ত কাজে মোটরসাইকেলেন যাচ্ছিলেন আতিকুর রহমান। এসময় পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.