অন্তবর্তীকালিন সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করবো বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান এমপি । তিনি আরো জানান, আগামী সংসদ প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তীকালিন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ জারি করেছেন তার প্রত্যেকটিই পেশ করা হবে । শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের গণমাধ্যম কর্মির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন, চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয় তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে । মামলারজট আমাদের দেশে একটা প্রকট সমস্যা । সেইটাকে নিরসন করতে যা যা করতে হয় সে ব্যাপারে ব্যাবস্থা নেওয়া হবে । আমি এ্যাটর্নি জেনারেল দায়িত্নে থাকা অবস্থা যতটুকু তৎপর ছিলাম এখানে তার থেকে এক ডিগ্রি বেশী হলেও তৎপরতা দেখতে পাবেন । সরকার আইনসঙ্গত ভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর । সরকারি কোন দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিবাজ কর্মকতাদের শুধু চাকুরিই যাবে না তার বিরুদ্ধে মামলাও হবে।
আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বন্ধ পরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেণ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









