রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাটগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

পাটগ্রামে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে ট্রাকের চাপায় পাটগ্রাম ওয়ালটন শাখার ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৫) এর ঘটনাস্থলে মৃত্যু হয়। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে পাটগ্রাম বুড়িমারী মহাসড়কের আলাউদ্দিন নগর এলাকায় শো-রুমের কাজে যাওয়ার পথে শিমুল তলা এলাকায় এমন ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নিহত রফিকুজ্জামান পলাশ (৩৫) এর বাড়ি রংপুরের বদরগঞ্জ থানা। তিনি ওয়ালটন শো-রুম পাটগ্রাম শাখার ম্যানেজার। পাটগ্রাম থেকে আলাউদ্দিন নগর এলাকায় শো-রুমের কাজে যাওয়ার পথে লালমনিরহাট- বুড়িমারী জাতীয় মহাসড়কের শিমুল তলা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পলাশ মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই নিহত হন। এতে তার মাথার ডান অংশের খুলি আলাদা হয়ে যায়। 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনায় পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.