রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনই প্রধান অগ্রাধিকার: মেয়র ডা. শাহাদাত

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনই প্রধান অগ্রাধিকার: মেয়র ডা. শাহাদাত

নগরীর টেকসই উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার বিকেলে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় ‘ন্যায়ের শপথ সমাজ কল্যাণ পরিষদ’ আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মহল্লা কমিটির সভাপতি মো. অহিদ উল্ল্যাহ (ময়না)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডা. ফজলুল হাজেরা কলেজ রোড ও প্রাণহরি দাশ রোড এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা মেয়রের কাছে তুলে ধরেন।
দ্রুত সংস্কারের আশ্বাস সভায় স্থানীয় বাসিন্দারা কলেজ রোড ও প্রাণহরি দাশ রোড এলাকায় জলাবদ্ধতা এবং রাস্তার বেহাল দশার কারণে সৃষ্ট দুর্ভোগের কথা জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,নগরবাসীর দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। জলাবদ্ধতা নিরসনই বর্তমানে আমাদের প্রধান ‘ফোকাস পয়েন্ট’। কলেজ রোড ও প্রাণহরি দাশ রোডের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে এবং দ্রুততম সময়ে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সব সংস্থার সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।

ইফতারের পূর্ববর্তী আলোচনায় মেয়র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ তাদের পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এলাকাবাসীর কল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.