রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

গাজীপুরে অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন হায়দারাবাদ তালতলা এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্র সহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কথিত মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ির একটি গোপন কক্ষ থেকে রাজিবসহ ৯ জনকে আটক করা হয় এবং টেবিলের ড্রয়ারে থাকা নীল জিপার ব্যাগ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-রাজিব (২৭), রাজিব হোসেন (৩০),, রকি মিয়া (২৬), রানা (২৮), দত্তপাড়া, মোস্তাক হোসেন (২৮),নাসির উদ্দিন রুবেল সরকার (৩৮), আশ্রব (৪৫), জিহান (৩৮), সূর্য (২৫)।আটককৃতরা গাজীপুর মহানগরীর পূবাইল,গাছা ও টঙ্গী পূর্ব থানার বাসিন্দা। 

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত (ওসি)আতিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.