রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় শিমুলের সাজে রেলপথ, বাড়ছে প্রকৃতি প্রেমীর ভিড়

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

উল্লাপাড়ায় শিমুলের সাজে রেলপথ, বাড়ছে প্রকৃতি প্রেমীর ভিড়

ঘাটিনা রেলসেতু থেকে সলপ স্টেশন পর্যন্ত পাঁচ থেকে ছয়  কিলোমিটার ও ঘাটিনা রেলসেতু নিচ দিয়ে প্রবাহিত নদীর দুইপাড়ের এক কিলোমিটার সারি সারি শিমুল গাছে ফুটে উঠেছে লাল বর্ণের ফুল আর ফুল ।

বসন্তের এই  মৃদূ বাতাসে তালে তাল মিলিয়ে দোল খাচ্ছে শিমুল ফুল আর ফুলের গ্রান বা সুভাস ।শিমুল ফুলের আকর্ষণে হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এখানকার রেল পথ।শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানা বয়সী ভ্রমণপিপাসু মানুষদের কাছে  উল্লাপাড়া  উপজেলাটি প্রিয় হয়ে উঠেছে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত স্থানটি প্রকৃতি প্রেমীদের যেন হাতছানি দেয়।

বহু দূর-দূরান্ত থেকে ভ্রমণপিপাসুরা এখানে আসেন এই সুন্দর প্রকিতিকে অনুভব করতে ও ছবি তুলতে থাকে ভালোবাসার সাজে ও রংতুলির গল্পের মত করে ।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা যেমন আসেন পাশাপাশি পরিবারের লোকজন নিয়েও অনেকেই এখানে বেড়াতে আসেন। বিশেষ করে বিকেলে ঘাটিনা এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার  মানুষের মেলা বসায় বাড়ে আনন্দ ।

শিশু-কিশোর  থেকে শুরু করে নানা বয়সী মানুষের আনন্দ দেওয়ার জন্য নাগর দোলাসহ নানা রকমের বিভিন্ন মেলার সামগ্রী কিনতে আনন্দে ভীর জমায় নানা বয়সী মানুষও ছেলে-মেয়েরা।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.