রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংরক্ষিত নারী আসন আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

সংরক্ষিত নারী আসন আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের জেসমিন সুলতানা জুঁই  সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য পদে আলোচনার কেন্দ্রে। তৃণমূল থেকে উঠে আসা এই তরুন নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন দৃঢ় প্রত্যয়ে।

তিনি চীন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স  সম্পন্ন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
 ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় জুঁই এবছর নির্বাচনে পোলিং এজেন্ট ট্রেনিংয়ের দায়িত্ব পালন করেন।
 
জুঁই ছাত্রদলের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির  সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২-২৪ সালে জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। এছাড়াও ২০১৮ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রশিক্ষিত ফার্স্ট এইডার হিসেবেও কাজ করেছেন। চীনে অধ্যয়নকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন নেতৃত্ব সুলতানা জেসমিন জুই জানান, তিনি সংরক্ষিতি নারী আসনে নির্বাচিত হলে কারিগর শিক্ষা ও জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি আরও জানান,  প্রবীণদেও সঙ্গে তরূণদের মনোনয়ন দিলে কাজের জায়গাটা প্রসারিত হবে গ্রাম থেকে বিশ্বমঞ্চ এই দীর্ঘ পথচলায় তার অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পিরোজপুরের নারীদের স্বপ্ন দেখার সাহস জোগায়। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন পিরোজপুরবাসী।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.