রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চকলেট বাজি ও মদ জব্দ

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চকলেট বাজি ও মদ জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। 

বিজিবি সূত্র জানায়, রবিবার ( ১ মার্চ) ভোর সাড়ে  ৬টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনে কাজীপুর বিওপির একটি চৌকষ টহল দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৪,৫৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। বিজিবির হিসেব অনুযায়ী, উদ্ধারকৃত এই বাজির আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৬৪ হাজার টাকা। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ বিলগাথুয়া বিওপির একটি টহল দল পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকা। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত চকলেট বাজিগুলো বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, উদ্ধারকৃত মদ ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য এবং সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ ও অঙ্গীকারাবদ্ধ। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সীমান্ত এলাকার বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.