ঝালকাঠির কাঁঠালিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
অল্পের জন্য রক্ষা পেয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যবসায়ীক আমুয়া বন্দর। গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার আমুয়া বন্দরের দক্ষিণ মাথায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঁঠালিয়া ও পাশ্বর্বর্তী বরগুনা জেলার বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন গোলদারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় সবুজ গোলদারের বাসভবন সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য সবুজ গোলদার জানান।
বন্দরের ব্যবসায়ী মো.হুমায়ুন কবির জানান, সন্ধ্যা সারে ৬ টার দিকে আমুয়া বন্দরের দক্ষিন মাথায় আমুয়া চালিতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ব্যাবসায়ী এনায়েত হোসেনের ঘরের মধ্য থেকে আগুন জ্বলতে দেখে বন্দরের লোকজন। ব্যবসায়ীদের ডাক-চিৎকারে লোকজন ঝড় হয় এবং স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কাঁঠালিয়া ও বরগুনা জেলার বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির গোলদারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও সবুজ গোলদারের বাসভবন সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আঃ ওয়াদুদ হাওলাদার জানান, খরব পেয়ে তাৎক্ষনিক সেখানে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের সঠিক কোন কারণ জানা যায়নি।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অগ্নিকান্ডের কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









