রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত যুবক

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত যুবক

শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে ঘটে এ ঘটনা। 

নিহত যুবক বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দির দেলোয়ার বেপারির ছেলে সোহান বেপারী (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যায়। এসময় বিস্ফোরণে ওই টিনের ঘরের দেয়াল ও চালা উড়ে গেছে। এর কিছু দূরে একটি রসুন ক্ষেত্রে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে সোহান বেপারি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ভোর ৪টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.