সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাইক হাতে ছুটে চলেন শহরজুড়ে

ঝিনাইদহে শ্রমজীবীদের জন্য সনাতনী যুবকের মাসব্যাপী ইফতার আয়োজন

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:১০ এএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৯:১০ এএম

ঝিনাইদহে শ্রমজীবীদের জন্য সনাতনী যুবকের মাসব্যাপী ইফতার আয়োজন

ঝিনাইদহে ইফতারের দাওয়াত দিয়ে সনাতন ধর্মের সৌভিক পোদ্দার মাইক হাতে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন।  শহরের ভ্যানচালক, রিক্সাচালক ও শ্রমজীবী মানুষের ইফতারের দাওয়াত ও আয়োজন সম্পন্নের কাজ করে যাচ্ছেন। রমজান মাস এলেই এটি তার নিত্য দিনের কাজ। বিকাল থেকে শুরু হওয়া তার এই মাইকিং চলে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত।

এ বিষয়ে সৌভিক পোদ্দার বলেন, মাসব্যাপী শ্রমজীবী মানুষের ইফতার করিয়ে মনের মধ্যে ভালো লাগে, মূলত মনের তৃপ্তির জন্যই এই কাজ করা। এ কাজের আয়োজক ইয়ুথ সান নামের একটি সংগঠন। সংগঠনটি ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে প্রতিদিনই শ্রমজীবী, খেটে-খাওয়া মানুষের জন্য এমন ব্যতিক্রম ইফতার আয়োজন করছে। আর এ আয়োজনে প্রতিদিন শহরের সাধারণ খেটে খাওয়া কয়েকশত শ্রমজীবী নারী-পুরুষ ইফতার করে। এমন ইফতারের আয়োজনে খুশি শহরের এই সব নিম্নআয়ের মানুষেরা। 

ইয়ুথ সান, ঝিনাইদহ, এর প্রতিষ্ঠাতা সভাপতি মাকিবুল হাসান বাপ্পি বলেছেন, 'শহরের নিম্নআয়ের মানুষের জন্য দীর্ঘদিন ধরে আমরা এই কার্যক্রম করে আসছি, উদ্দেশ্য সাধারণ শ্রমজীবী মানুষের একবেলা ইফতার করানো যাতে কিছুটা হলেও তাদের খরচ বাঁচে।' রমজান মাসে সাধারণ শ্রমজীবী মানুষের জন্য এমন ব্যতিক্রম ইফতারের আয়োজনে একজন মানবিক যুবক সৌভিক পোদ্দারের নীতিনিষ্ঠতা, ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি হয়েছে। একইসাথে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ প্রসারিত করতে ইয়ুথ সানের এই উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও ঐক্যবদ্ধতার অনন্য মাইলফলক হিসেবে এই উদ্যোগকে সমাজের জন্য শুভ বার্তা বলছেন সকলে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.