সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আগামীর বাংলাদেশে নরসিংদী নেতৃত্ব দিবে: ড. আবদুল মঈন খান

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১০:১০ এএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ১০:১১ এএম

আগামীর বাংলাদেশে নরসিংদী নেতৃত্ব দিবে: ড. আবদুল মঈন খান

নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভার যৌথ উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান-এমপি বলেছেন,“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে।তিনি বলেন,১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তাতে নরসিংদীর পাঁচটি আসনই আমরা পেয়েছিলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে আমরা পুনরায় নরসিংদীর ৫টি আসনই জয়লাভ করেছি। ড.আব্দুল মঈন খান আরও বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ১০ সদস্যের কেবিনেট গঠন করেছিলেন, তার মধ্যে নরসিংদীর আবদুল মোমেন খান ছিলেন। তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমরা চাই নরসিংদীকে একটি মডেল জেলা হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত করতে।

 
রবিবার প্রথমেই নরসিংদীর পলাশে হাইস্কুল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃক্ষ রোপন কর্মসুতি দুজন যৌথভাবে শুভ উদ্ধোধন করেন  ড.আব্দুল মঈন খান ও তার সহধর্মীনি এড.রোকনা খন্দকার। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যান  মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বক্তব্যে বলেন, ড.আব্দুল মঈন খান আমাদের নরসিংদীর গর্ব,আপনী অত্যান্ত গুরুত্বর্পুন পদের অধিকারী,সৎ শিক্ষিত যোগ্য মানুষ,আপনী দেশের একজন স্বজ্জন সেরা মানুষ, সেখানে আপনার লজ্জা কোথায়,কিসের ভয়, আপনী কেন পিছু থাকেন, আমরা সেটা বুজতে পারিনা, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে আপনার বাবা আবদুল মোমেন খান এর জন্য কিছু করতে চাই, আপনার নেতৃত্বে নরসিংদীতে নতুন নরসিংদী জেলা গঠন করবো, আমাদের মধ্যে ঐক্যের বন্ধ রয়েছে। নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও খায়রুল কবির খোকন এমপি। তিনি বলেন,“আমরা জনগণের কল্যাণে নরসিংদীকে নতুন করে সাজাতে চাই। নরসিংদীকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই।” আমরা ৫জন মিলে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন করতে চাই। 


নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি প্রস্তাব করেন, গুনীজনের কদর করতে হবে, গুনীজনের কদর না করলে কদর পাওয়া যায় না। জেলা উন্নয়ন সভায় নরসিংদীর “মুসলেমউদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবদুল মোমেন খানের নামে নামকরণ করার প্রস্তাব পাশ করা হবে। ড.আব্দুল মঈন খান এর নেতৃতে সুন্দর একটি আধুনিক বাসযোগ্য নরসিংদী গড়তে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ব্যক্তিকে যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার সম্মান দিতে পারে। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ যোগ্য সম্মানিত ব্যাক্তির আরো সম্মানিত করতে আপনার সহযোগীতা কামনা করছি।


 বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, সাবেক খাদ্য মন্ত্রী আবদুল মোমেন খান এর শহীদ জিয়া সম্মান দেখিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বহু গুণের অধিকারী প্রিয় বিক্তত্ব ড.আব্দুল মঈন খানকে সম্মান দিয়ে সম্মানিত করবে শতভাগ বিশ্বাস করি। ড.আব্দুল মঈন খান এর নেতৃত্বে নরসিংদী বাংলাদেশের মধ্যে অন্য রকম জেলা হিসেবে জেগে উঠবে,আমরা তা প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মধ্যে নরসিংদীতে উন্নয়ন করতে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করতে চাই। 


ড. মঈন খানের সহধর্মীনি এড.রোকনা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী সহ সারা দেশ থেকে সকল ধরনের দুর্নীতি অনিয়ম,নারী ধর্ষন,সন্ত্রাস চাঁদাবাজ, মাদক মুক্ত করতে হবে। কোন অন্যায় অপরাধ করতে পারবে না, যে কোন মুল্যে প্রতিহত করতে হবে, কোন ধরনের ছাড় দেওয়া যাবে না,মানুষকে শান্তিতে রাখতে হবে।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন,জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার,পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ প্রমুখ।


এ ছাড়া অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ,জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন মৃধা,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ,জেলা বিএনপির  শিশু বিষয়ক সম্পাদক আবদুর রহমান খোকন,জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার,নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা তাঁতীদলের সভাপতি মো: হুমায়ুন কবির কামাল,  রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ  সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.