সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরান ইস্যুতে প্রথম সংবাদ সম্মেলনে যাচ্ছেন পেন্টাগন প্রধান

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

ইরান ইস্যুতে প্রথম সংবাদ সম্মেলনে যাচ্ছেন পেন্টাগন প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করবেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। 

শনিবার অভিযান শুরুর পর এটি হবে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম সংবাদ সম্মেলন। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া ঘোষণায় পেন্টাগন জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

পেন্টাগন আরও জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

হোয়াইট হাউস রোববার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে নিয়ে কংগ্রেসে যাবেন পিট হেগসেথ।

বিরোধী ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে হামলা চালায়। 

রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তেহরানে এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.