কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের বদলি আদেশ স্থগিত বা বাতিলের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ।
সোমবার সকাল ১০ টার কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করে জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ। এখানে বিভিন্ন শ্লোগানে উত্তাল করে তোলা হয় স্থানটি। পরে বেলা পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া -ঝিনাইদহ সড়ক হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, কবির আহম্মেদ বিপ্লব, নয়ন হোসেন রবিন ও মাহিন সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন একজন ভালো মানুষ। সে গণমানুষের হয়ে কাজ করেন। তিনি সকল অনিয়ম ও দূর্নীতি বিরুদ্ধে অবস্থান করছিলেন। তার কাছে সবাই সমান। তাই তার বদলি আদেশ স্থগিত বা বাতিল করতে হবে। তার বদলি আদেশ স্থগিত বা বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









