সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় রিগ্যাল ফার্নিচারের শোরুম উদ্বোধন

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

কাঁঠালিয়ায় রিগ্যাল ফার্নিচারের শোরুম উদ্বোধন

বাড়ি ও অফিস সাজানোর নান্দনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় রিগ্যাল ফার্নিচারের শোরুম চালু করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল ১০টায় কাঁঠালিয়া সদরের পুলিশ মার্কেটে এ শোরুমের উদ্বোধন করেন (কাঁঠালিয়া-রাজাপুর) সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহ আলম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান।

শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচারের মধ্যে রয়েছে- খাট, সোফা, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল।

বেডশিট, ফুলের টবসহ ঘর সাজানোর নানা পণ্যও কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া এ শোরুম থেকে সর্বনিম্ন ৩০ হাজার টাকার পণ্য কিনলে রয়েছে সারাদেশে ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা।

এ শোরুমের ডিলার সেসার্স অলি ফার্নিচার, প্রপাইটর মো. আজিম সিকদার ও পরিবেশক রিগ্যাল ফার্নিচার।

অনুষ্ঠানে প্রান আরএফএল এর ডিএসএম মো. মোকলেছুর রহমান, জোনাল ম্যানেজার মো. সোহেল রানা, ঝালকাঠির টিএসএম মো. সাইফুল ইসলাম রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.