ইরানের রাজধানী তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত একজন চীনা নাগরিকের নিহত হওয়ার খবর জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা। সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো।’
তিনি আরও বলেন, ‘আর এটার সমাধান করা যাবে সংলাপ ও আলোচনার মাধ্যমে।’
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









