সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাউফলে কালী মন্দিরে ভাঙচুর

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

বাউফলে কালী মন্দিরে ভাঙচুর

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি কালী মন্দিরে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বাউফল উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবনসাহা স্টানে, রাস্তার উত্তর পাশে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দিরে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক ৯টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে মন্দিরের প্রতিমাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে এলাকাবাসীর দাবি। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার যান সোমবার ২ মার্চ বেলা ১২টার দিকে মন্দিরটি পরিদর্শন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ, সংসদ সদস্য পটুয়াখালী-২ 
পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

স্থানীয় বাসিন্দা রণজীপ গাইন বলেন, “প্রায় ১০০ বছর ধরে এই মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে। এতদিন কখনো এমন ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের ভাঙচুর কেন হলো, আমরা বুঝতে পারছি না। নির্বাচনের পরপরই এ ঘটনা ঘটায় কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছিল কিনা, সেটিও স্পষ্ট নয়।”

মামলার তদন্ত কর্মকর্তা  ইব্রাহিম মোল্লা জানান, “পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি বিষয়টি তদন্ত করছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি রোধে আমরা কাজ করছি।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.