ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন।
সোমবার (২ মার্চ) সকালে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলামান রয়েছে। এর মধ্যেই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উদ্ধার অভিযান চলছে। আরোহীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









