সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাশেদ হত্যা মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

কাশেদ হত্যা মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে কাশেদ আলী হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামীদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, সিংগাইর উপজেলার কানাইনগর এলাকার জয়নাল পালের মেয়ে সাহিদা বেগম এবং ছেলে লিয়াকত আলী।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহেদা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল কাশেদ আলী। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কৌশলে সাহেদা বেগমকে ধর্ষণ করে কাশেদ আলী। পরে এ ঘটনার জেরে ২০১৪ সালের ২৩ অক্টোবর রাতে সাহেদা কাশেদ আলীকে বাড়ির পাশে ডাকেন এবং ভাই লিয়াকত আলীর সহযোগিতায় অস্ত্র দিয়ে তা কুপিয়ে হত্যা করে।

এরপর তারা লাশ বস্তাবন্দি করে পাট ক্ষেতে মাটি চাপা দেয়। অপরদিকে স্বামী কাশেদ আলী বাড়ি না ফেরায় এবং খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে সিংগাইর থানায় সাধারণ ডায়েরী করেন তার স্ত্রী ফাহিমা আক্তার।

এ ঘটনার ১১দিন পর বাড়ির পাশের পাট ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় কাশেদ আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদি হয়ে সাহিদা বেগম, লিয়াকত আলী ও আজমত আলীকে আসামী করে সিংগাইর থানায় মামলা করেন।

পুলিশ সাহিদা বেগম, লিয়াকত আলী ও আজমত আলীকে গ্রেফতার করেন এবং বিভিন্ন সময় আসামীরা জামিনে বের হন।

২০১৫ সালের ২২ জুলাই সিংগাইর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমীন তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মানিকগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক দোষী প্রমাণিত হওয়ায় সাহিদা বেগম ও লিয়াকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে দোষী প্রমাণিত না হওয়ায় আজমত আলীকে খালাস দিয়েছেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ. এফ. এম. নূরতাজ আলম বাহার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় হত্যার অভিযোগে সাহিদা বেগম ও লিয়াকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ উভয় আসামীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মামলার আরেকটি ধারায় উভয়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাও হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.