সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম মনি।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি অপর প্রজ্ঞাপনে সরকারদলীয় ছয় এমপিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন—

  • হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ
  • খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল
  • শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
  • নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  • দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া
  • লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আশরাফ উদ্দিন নিজান

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.