ইরানের শোকের ছায়া আরও ঘনীভূত হলো। তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ।
সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানিয়েছে।
এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









