বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সঙ্কটে পাকিস্তান নারী ক্রিকেট দল, দেশে ফেরার পথে ধোঁয়াশা

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

সঙ্কটে পাকিস্তান নারী ক্রিকেট দল, দেশে ফেরার পথে ধোঁয়াশা

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করে সোমবার রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফাতিমা সানাদের নেতৃত্বাধীন দলটির। কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হওয়া অস্থিরতা এবং একাধিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় দলের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাকিস্তান নারী দলকে ডারবানেই অবস্থান করতে হতে পারে।

পিসিবি সূত্র জানিয়েছে, আকাশসীমা খোলার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই দল যাত্রা শুরু করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দক্ষিণ আফ্রিকায় অবস্থানের মেয়াদ বাড়তে পারে।

পাকিস্তান এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় সিরিজই দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তান দুর্দান্ত জয় পেয়েছে। ডারবানের কিংসমিডে মাঠে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

পাকিস্তান স্কোয়াড:ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, গুল ফিরোজা, মুনিবা আলী, নাজিহা আলভি, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, উম্মে হানি, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ এবং তাসমিয়া রুবাব।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.