বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাধারণ মানুষকে ইফতার দেওয়া বড় ইবাদত: মেয়র ডাক্তার শাহাদাত

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

সাধারণ মানুষকে ইফতার দেওয়া বড় ইবাদত: মেয়র ডাক্তার শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। রমজান আমাদের ধৈর্য এবং সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস কেবল নিজের জন্য নয়, বরং পাশের মানুষটির কথা ভাবার মাস। মানুষের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া একটি বড় ইবাদত। আমরা চাই প্রতিটি পাড়া মহল্লায় এমন মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়ুক।

বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর শোলকবহর বাদুরতলা এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাও আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি একটি মানবিক চট্টগ্রাম গড়তে। আমি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানাব, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না।’ 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা শাহিদুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, উপস্থিত ছিলেন শোলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলম, সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান, বিএনপি নেতা শাহ আলম চৌধুরী, মোহাম্মদ আজাদ, নুরুদ্দিন নুরু, আক্তার হোসেন লেদু, আবু বক্কর সিকদার, ইকবাল হোসেন জিসান, জনি, নিশান, মো. আমজাদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহানুল হক, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আবির, মনজুরুল আলম, মো. শোয়াইব প্রমুখ। 

জাহাঙ্গীর/চট্টগ্রাম/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.