বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন ভুরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (৪ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর ভুরুলিয়া সোনারতরীর সামনে শিমুলতলীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন মোটরসাইকেলে শিববাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় সনাক্তের কাজ চলছে

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.