বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫, বাড়ি-ঘর ভাংচুর

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫, বাড়ি-ঘর ভাংচুর

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘর। বুধবার (৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা হাকিমপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে রাত ৮ টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.