সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা সহ কার্গো ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।
জানা যায়, বুধবার (৪ মার্চ) উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় ১টি বালু উত্তোলনকারী কার্গো ও একটি ট্রলার জব্দ সহ ৬ জনকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় খুলনা জেলার কয়রা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে বাবুকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









