বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় কলা গাছের সাথে শক্রতা

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

কাঁঠালিয়ায় কলা গাছের সাথে শক্রতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় হিমাংশু মিস্ত্রী নামের এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দূর্বৃৃত্তরা। 

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রী জানান, বুধবার দুপুরে এলাকার ফাহাদ, সুমন ও তার লোকজন তার কলা বাগান থেকে ৫ ছড়ি কলা কেটে নেয়। খবর পেয়ে সেই কলা ফেরত আনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরে ওই কৃষকের কলাক্ষেতের কলাসহ শতাধিক গাছ কেটে ফেলে। 

ফাহাদ ও সুমনের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, শুনেছি এক কৃষকের কলাসহ গাছ কেটে ফেলে হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.