শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

২৫ কোটি টাকার হরিলুট

সিরাজগঞ্জে কাগজে-কলমে সেতু, বাস্তবে অস্তিত্বহীন

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম

সিরাজগঞ্জে কাগজে-কলমে সেতু, বাস্তবে অস্তিত্বহীন

সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ক্রসবার-৩ ও ৪ মধ্যবর্তী এলাকায় ৬শ ৩৮কোটি টাকা ব্যয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে ২৫ কোটি টাকার ব্রীজ আজও বাস্তবায়ন হয়নি। এলাকাবাসীর প্রশ্ন শুনেছিলাম ব্রীজ হবে, সেই ব্রীজ গেল কই ? নির্দিষ্ট সময়ে ব্রীজ না হওয়ায় বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, এতে দুর্ভোগে পড়েছে ক্রসবার-৩ ও ৪ মধ্যেব্রতী এলাকার কয়েক হাজার মানুষের জনজীবন ! সিরাজগঞ্জ পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, জনদুর্ভোগ লাগোবে তারা আরও কোটি টাকার একটি ফুট ওভারব্রিজ নির্মাণের অনুমোদনের জন্য ঢাকায় চাহিদা পাঠিয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, প্রকল্পটির মধ্যে ছিল ৩ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা, ৩ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ, নদীর ড্রেজিংকৃত ১ কোটি ৮২ লাখ মিটার বালু, নদী থেকে উদ্ধারকৃত জমি ভরাট এবং ৮৪ মিটার ২৫ কোটি ৬৭ লাখ টাকার  আর্চ ব্রিজ নির্মাণ। এছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য ১২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় ধরা হয়।

তথ্য বলছে, ২০২২ সালে বাঁধ নির্মাণ ও বালু ভরাট কাজ শেষ করা হলেও ২৫ কোটি ৬৭ লাখ টাকার ৮৪ আর্চ ব্রীজ নির্মাণ করতে পারেনি। এমনকি সৌন্দর্য বর্ধনের বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে।

ক্রসবার-৩ এলাকায় বসবাসকারী হাবিবুর রহমান জানান, ইপিজেড হবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান হবে, ক্রসবার-৩ ও ৪ মধ্যবর্তী এলাকায় ৩ থেকে ৪ হাজার পরিবার বসবাস করে, এদের নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য আনা নেয়া এই ফুট ওভারব্রিজ দিয়ে করা কষ্টকর হয়ে যাবে। এছাড়া দুই ক্রসবার ও যমুনা সেতু সংযুক্ত কারী এই সেতু নির্মাণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের তথ্য থেকে জানা যায়, ২০১৮ সালের ১লা জানুয়ারি ৫শ ৯ কোটি টাকা ব্যয়ে কাজটি শুরু হয়। কয়েক দফা প্রকল্প ব্যয় বাড়িয়ে  ৬শ ৩৮কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে কাজটি শেষ করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি সরকারের সম্পূর্ণ জিওবি অর্থায়নের বাস্তবায়ন করা হয়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ব্রীজের কাজ ডিপিপিতে ধরা ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি, এবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, তখন আমি ছিলাম না, এ বিষয়টি আমি অবগত নই। এসময় তিনি  বলেন, ক্রসবার-৪ শিল্প পার্ক কর্তৃপক্ষ দখল করে বাউন্ডারি করেছে। এজন্য জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এরপরও জনদুর্ভোগ ও সৌন্দর্য বর্ধনের বিষয় চিন্তা করে আমরা আরও একটি ফুট ওভারব্রিজ নির্মাণের প্রস্তাব করেছি।

তিনি আরও জানান, আমরা যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং বাঁধ নির্মাণ করি। এখানে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়। আমরা প্রকল্পটি জেলা প্রশাসক কর্তৃপক্ষে বুঝিয়ে দিয়েছি। কিছুদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করি।

এ সময় তিনি আরও জানান, সৌন্দর্য বর্ধনের টাইলসের কিছু কাজ বাকি আছে।

এর আগে, গত সোমবার ( ৩০ জুন) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা যায়, গত ছয় মাস আগে জেলা প্রশাসক হল রুমে ইপিজেড ( রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) নিয়ে রেজিলিশন হয় । সভায় সিদ্ধান্ত হয়,

যেহেতু জেলায় সিরাজগঞ্জ ইকোনমিক জোন আছে। তাই এখানে ইপিজেড ( রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) গড়ে তোলা হবে । এজন্য প্রধান উপদেষ্টা কার্যালয় ও প্ল্যানিং কমিশনে প্রক্রিয়া চলমান রয়েছে। আরও জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ে একটি কার্যবিবরণী প্রণায়ণ করা হয়। এর পরবর্তীতে ঢাকাস্থ ইপিজেড কর্মকর্তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন, এসময় সিরাজগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হলে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে, তারা ইতিবাচক মনোভাব পোষণ করেন। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.