বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যোগদান করেই উন্নয়নের আশ্বাস পাংশার নতুন ইউএইচএফপিও'র

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

যোগদান করেই উন্নয়নের আশ্বাস পাংশার নতুন ইউএইচএফপিও'র

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. মো. গিয়াস উদ্দিন খান। তিনি ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজবাড়ী সদর হাসপাতাল-এ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত সোমবার (২ মার্চ) যোগদান করেই তিনি পাংশাবাসীর উদ্দেশ্যে আশার বাণী শোনান। তিনি জানান, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে ৮০-৯০ জন রোগী ভর্তি থাকেন। এ কারণে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু, দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাম্বুলেন্স সচল করা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিশ্চিত সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। সর্বোপরি, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও যুগোপযোগী হাসপাতালে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসপাতালে চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে ডা. গিয়াস উদ্দিন খান বলেন, “বর্তমানে চিকিৎসক সংকট থাকলেও যারা কর্মরত আছেন তারা অভিজ্ঞ। আমি চেষ্টা করবো চিকিৎসক সংকট কাটিয়ে পাংশাবাসীকে উন্নত চিকিৎসা প্রদান করতে।”

তিনি জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর সহযোগিতায় হাসপাতালটিকে মানুষের সর্বোচ্চ সেবা প্রদানের উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ লক্ষ্যে পাংশার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত এই কর্মকর্তা।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

যোগদান করেই উন্নয়নের আশ্বাস পাংশার নতুন ইউএইচএফপিও'র | The Daily Adin