বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

পাংশায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় পরিবারপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেছে সরকারি।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার দুটি ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাল বিতরণ করা হয়।

হাবাসপুর ইউনিয়নে ১৮০ জন জেলেকে (প্রতি পরিবার ৮০ কেজি হারে) মোট ১৪.৪ মেট্রিক টন এবং বাহাদুরপুর ইউনিয়নে ১৬৫ জন জেলেকে মোট ১৩.২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সর্বমোট ৩৪৫ জন জেলের মাঝে ২৭.৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, উপজেলা মৎস্য অফিসার মোঃ রেজাউল শরীফ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও হাবাসপুর ইউনিয়ন ট্যাগ অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বাহাদুরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেন এবং হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল-মামুন খান।

জানা গেছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষা ও জেলেদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.