খুলনা জেলা প্রশাসন ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার (৬ মার্চ) ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, মো. নজরুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর, খুলনার মুখ্য পরিদর্শক এ এম আকতার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









