বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পঞ্চগড়ে জামিনে মুক্তির পরপরই কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

পঞ্চগড়ে জামিনে মুক্তির পরপরই কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেবীগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হারুন অর রশিদ আগে থেকেই কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা।

পঞ্চগড় কারাগারের জেলার আখেরুল ইসলাম বলেন, দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জামিনও পান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মাসুদ হাসান বলেন, কারাগারের ওই রোগীকে বুধবার সকালে হাসপাতালে আনা হয়। সিওপিডি, হাইপার টেনশন, ডায়াবেটিক ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন তিনি। শ্বাসকষ্ট না কমায় তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়। পরে শুনেছি সেখানে তিনি মারা গেছেন।

হারুন অর রশিদের ভাগনে সুমন ফিরোজ বলেন, আমার মামা কারাগারের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমরা জামিনের ব্যবস্থাও করেছি। কিন্তু তিনি আর বাড়ি ফিরতে পারলেন না। দিনাজপুর মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামার মৃত্যু নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

জানা যায়, হারুন অর রশিদ গত বছরের ১৬ অক্টোবর চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান। তার বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। গত বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.