বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, বৃদ্ধার মাটিতে গড়াগড়ি

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, বৃদ্ধার মাটিতে গড়াগড়ি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া(৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী।  

শুক্রবার (৬ মার্চ) বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানিটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ওই ছিনতাইকারী। ভ্যান চালক আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।  

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম, এখন আমি কি করে খাব, সমিতির কিস্তি দিব কি দিয়ে, আমি এখন অসহায়।
এনিয়ে ওই বৃদ্ধ মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোন প্রকার ফুটেজ পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি ছিনতাইকারীকে শনাক্ত করার। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.