বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভিসার মেয়াদ নিয়ে উদ্বিগ্ন প্রবাসীদের জন্য হটলাইন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম

ভিসার মেয়াদ নিয়ে উদ্বিগ্ন প্রবাসীদের জন্য হটলাইন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিলের কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সহায়তায় বিশেষ হটলাইন সেবা চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হোলি উৎসবের অনুষ্ঠানে সাংবাদিকদের মন্ত্রী এই তথ্য জানান।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খবর নিচ্ছেন।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.