বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতি শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. মজিবুর রহমান জানান, ‘গত বছরের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে শাহাজান মিয়া কারাগারে আসেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মনির/ব্রাহ্মণবাড়িয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.